সর্বকালের সর্বোচ্চ আয়কারী বায়োপিক এখন ‘মাইকেল’ | চ্যানেল আই অনলাইন

সর্বকালের সর্বোচ্চ আয়কারী বায়োপিক এখন ‘মাইকেল’ | চ্যানেল আই অনলাইন

বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’। বিশ্বব্যাপী ৯৭৭ মিলিয়ন ডলার আয় করে এটি এখন সর্বকালের সর্বোচ্চ আয়কারী বায়োপিকের রেকর্ড নিজের করে নিয়েছে!

এর মাধ্যমে নির্মাতা ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’-কে পেছনে ফেললো ‘মাইকেল’। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওপেনহেইমার’ বিশ্বজুড়ে আয় করেছিল ৯৭৫ মিলিয়ন ডলার। আর এই সিনেমার বক্স অফিস ছাড়িয়ে নতুন রেকর্ড করলো ‘মাইকেল’।

নতুন এই রেকর্ড গড়ার আগে ‘মাইকেল’ সর্বোচ্চ আয়কারী মিউজিক্যাল বায়োপিকের স্বীকৃতি পপায়। সে সময় এটি ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’র ৯১১ মিলিয়ন ডলারের আয়ের রেকর্ড ভেঙে দেয়।

এরআগে এই রেকর্ড ছিলো ‘ওপেনহেইমার’ এর দখলে

চলতি বছরের এপ্রিলে মুক্তির পর থেকে ‘মাইকেল’ উত্তর আমেরিকায় ৩৭০.২ মিলিয়ন এবং আন্তর্জাতিক বাজারে ৬০৭.২ মিলিয়ন ডলার আয় করে। সব মিলিয়ে এর বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ৯৭৭ মিলিয়ন ডলারে।

মুক্তির প্রথম সপ্তাহান্তেই ছবিটি দেশীয় বাজারে ৯৭ মিলিয়ন এবং বিশ্বব্যাপী ২১৭ মিলিয়ন ডলার আয় করে। এর মাধ্যমে ২০১৫ সালের ‘স্ট্রেইট অটা কম্পটন’-এর ৬০ মিলিয়ন ডলারের উদ্বোধনী আয়ের রেকর্ড ভেঙে মিউজিক্যাল বায়োপিকের ইতিহাসে সর্বোচ্চ ওপেনিংয়ের নজির গড়ে।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া। এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেন তারই ভাগ্নে জাফর জ্যাকসন। এছাড়া মাইকেলের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেন কোলম্যান ডমিঙ্গো এবং নিয়া লং।

‘মাইকেল’-এর নাম ভূমিকায় অভিনয় করেছেন তারই ভাগ্নে

এই সাফল্যের মধ্য দিয়ে ‘মাইকেল’ প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেটের ইতিহাসেও সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হয়েছে। এর আগে স্টুডিওটির সর্বোচ্চ আয়কারী ছবি ছিল ‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’। যে সিনেমার বৈশ্বিক আয় ছিল ৮৬৫ মিলিয়ন ডলার।

চলচ্চিত্রটির অভাবনীয় বাণিজ্যিক সাফল্যের পর মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে আরও অন্তত একটি নতুন চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছে লায়ন্সগেট। টেলিগ্রাফ

Scroll to Top