
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ডব্লিউটিআই দুই ধরনের তেলের দামই ৩ শতাংশের বেশি কমেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বাজারের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৭২ ডলারে নেমে এসেছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। অর্থাৎ বছরের শেষ তিন মাসে বিশ্ববাজারে তেলের উদ্বৃত্ত পরিস্থিতি ফিরে আসার পূর্বাভাস দিয়েছে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


