সম্মান না পেলে আর ক্রিকেটে ফিরবেন না বিজয় | চ্যানেল আই অনলাইন

সম্মান না পেলে আর ক্রিকেটে ফিরবেন না বিজয় | চ্যানেল আই অনলাইন

ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে সবশেষ বিপিএলে খেলতে পারেননি এনামুল হক বিজয়। পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে যাওয়ায় চলমান বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল) খেলেননি। এবার জানালেন সম্মান না পেলে আর ক্রিকেটে ফিরবেন না তিনি।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিএল দ্বাদশ আসরে ফাইনাল চলাকালীন সংবাদ সম্মেলন ডাকেন বিজয়। সেখানে জানান, তার সঙ্গে অবিচার করা হইছে।

বিজয় বলেন, ‘আমার ক্রিকেট খেলার দরকার নাই। সম্মানের জন্যই ক্রিকেটে আসা। সম্মান না পেলে খেলব না আর। জাতীয় দলে ১০-১২ বছর ধরে খেলছি। অনূর্ধ্ব-১৯ দল, এ দলের অধিনায়কত্ব করেছি। ফার্স্টক্লাস ক্রিকেটে ৫১টা সেঞ্চুরি আছে। আমি তো উড়ে এসে জুড়ে বসা প্লেয়ার না।’

ফিক্সিংয়ের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন বিজয়। যদি জড়িত থাকেন, তাহলে বিসিবি যেন সেটি প্রকাশ করে সেই অনুরোধ করেন। তাকে হেনস্তা করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিজয়।

টাইগার ক্রিকেটার বলেন, ‘আমি দোষ করলে বলুক। প্রকাশ করুক। দোষ করলে আমি তো এত আত্মবিশ্বাসী থাকতাম না। আমার পেমেন্টও বাকি বিপিএলের। কোনো টুর্নামেন্ট খেলছি না। কোনো আয় নেই। বিসিবির দ্বারে দ্বারে ঘুরছি, তারা কোনো সমাধান দিচ্ছে না।’

Scroll to Top