সভাপতি তাপিয়েকে আদালতে তলব, ধর্মঘটের ডাক আর্জেন্টাইন ক্লাবগুলোর | চ্যানেল আই অনলাইন

সভাপতি তাপিয়েকে আদালতে তলব, ধর্মঘটের ডাক আর্জেন্টাইন ক্লাবগুলোর | চ্যানেল আই অনলাইন

ধর্মঘটের ডাক দিয়েছে আর্জেন্টিনার পেশাদার ক্লাবগুলো। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ের বিচারিক নির্যাতনের প্রতিবাদে এ কর্মসূচির ঘোষণা এসেছে। মার্চের ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত চলবে ধর্মঘট। সামাজিক নিরাপত্তা অনুদানের অপব্যবহারের অভিযোগে তাপিয়েকে ৫ মার্চ সাক্ষ্য দেয়ার জন্য একজন বিচারক তলব করার পর সোমবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সরকারের কাস্টমস রেভিনিউ অ্যান্ড কন্ট্রোল এজেন্সির (এআএসিএ) দায়ের করা এক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এএফএ বিবৃতিতে জানিয়েছে, পেশাদার লিগের কার্যনির্বাহী কমিটি এআরসিএ কর্তৃক দায়ের করা অভিযোগের প্রতিবাদে ৫-৮ মার্চ পর্যন্ত সকল প্রথম বিভাগের ম্যাচ এবং অন্যান্য লিগে খেলা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।

গত শুক্রবার তাপিয়ের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন বিচারক ডিয়েগো আমারান্তে। ২০২৪ এবং ২০২৫ সালে ১৩ মিলিয়ন মার্কিন ডলার সামাজিক নিরাপত্তা খাতে প্রদান না করায় তদন্তের অংশ হিসেবে মার্চের প্রথমদিকে জিজ্ঞাসাবাদের জন্য আরও চার কর্মকর্তাকে তলব করেছিলেন আদালত।

কর কর্তৃপক্ষের অভিযোগ অনুসারে, এএফএ নির্ধারিত তারিখের ৩০ কার্যদিবসের মধ্যে আটকে রাখা অর্থ জমা দিতে ব্যর্থ হয়েছে। যার ফলে কর সংগ্রহ সংস্থা কর্তৃক সংশ্লিষ্ট ঋণ নোটিস জারি এবং বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এএফএ ঋণ অস্বীকার করেছে এবং সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই কর বাধ্যবাধকতার নির্ধারিত তারিখের আগেই স্বেচ্ছায় পরিশোধ করা হয়েছিল।

ধর্মঘটের ঘোষণার কিছু আগে, বিচারক আমারান্তে তাপিয়েকে ২৩-২৮ ফেব্রুয়ারির মধ্যে কলম্বিয়া এবং ব্রাজিল ভ্রমণের অনুমতি দেন। যাতে তারা সরকারি কার্যক্রমে যোগ দিতে পারেন। মঙ্গলবার কলম্বিয়ান ফুটবল ফেডারেশন তাকে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে এবং বৃহস্পতিবার রিও ডি জেনেইরোতে কনমেবল কাউন্সিলের একটি সভায় যোগ দেয়ার কথা আছে।

Scroll to Top