সবধরনের ক্রিকেট থেকে নাসিরকে নিষিদ্ধ করলো আইসিসি | চ্যানেল আই অনলাইন

সবধরনের ক্রিকেট থেকে নাসিরকে নিষিদ্ধ করলো আইসিসি | চ্যানেল আই অনলাইন
Nagod

সংযুক্ত আরব আমিরাতে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আবুধাবি টি-১০ লিগে খেলতে গিয়ে দুর্নীতির অভিযোগ ওঠেছিল টাইগার অলরাউন্ডার নাসির হোসেনের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় এবার তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছে আইসিসি। তার বিরুদ্ধে আনা আমিরাত ক্রিকেট বোর্ডের দুর্নীতিবিরোধী তিনটি ধারা ভঙ্গের অভিযোগ মেনে নিয়েছেন নাসির। সে কারণে ২ বছরের জন্য তাকে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এর মধ্যে ৬ মাসের জন্য এই অলরাউন্ডারকে স্থগিত নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আইসিসির সব শর্ত পূরণ করতে পারলে ২০২৫ সালের ৭ এপ্রিল থেকে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন নাসির।

২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে সন্দেহভাজন ব্যক্তির থেকে ‘আইফোন ১২’ উপহার নিয়েছিলেন নাসির। ৭৫০ ডলারের বেশি অর্থমূল্যের সেই উপহার নেয়ার যৌক্তিক কারণ প্রদর্শন করতে পারেননি তিনি।

এদে আইসিসির নীতিমালার ২.৪.৩, ২.৪.৪ এবং ২.৪.৬ ধারা ভঙ্গ করা হয় নাসিরের। এরপর মোট ৩টি ঘটনা নিয়ে তদন্ত শুরু করে আইসিসি। অপরাধ প্রমাণিত হওয়ায় এবার শাস্তির ঘোষণা দিয়েছে আইসিসি।

২০১১ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় নাসিরের। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০১৮ সালে। সবমিলিয়ে ১১৫ ম্যাচ খেলে ২৬৯৫ রান করেন নাসির। আর উইকেট নেন ৩৯টি।

Scroll to Top