জুমবাংলা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। রুবেল ছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। মাদারীপুরে ঘটে এ দুর্ঘটনা।
শনিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে দুর্ঘটনার শিকার হন রুবেল।
এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় সাংবাদিকরা বিষয়টি নিশ্চিত করেছেন।



