সজীব ভূঁইয়া অত্যন্ত সফল, তার ধারাবাহিকতায় এগিয়ে নেয়ার চেষ্টা করব: আসিফ নজরুল | চ্যানেল আই অনলাইন

সজীব ভূঁইয়া অত্যন্ত সফল, তার ধারাবাহিকতায় এগিয়ে নেয়ার চেষ্টা করব: আসিফ নজরুল | চ্যানেল আই অনলাইন

সজীব ভূঁইয়া অত্যন্ত সফল, তার ধারাবাহিকতায় এগিয়ে নেয়ার চেষ্টা করব বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। 

রোববার (১৪ ডিসেম্বর) তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেছেন, আমি অত্যন্ত ক্রীড়ানুরাগী মানুষ। এই দায়িত্ব পেয়ে খুশি কিন্তু ওসমান হাদির ঘটনার পর আনন্দচিত্তে দায়িত্ব নিচ্ছি তা নয়।

তিনি বলেন, আগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অত্যন্ত সফল একজন মানুষ। তার মাধ্যমে যুব ও ক্রীড়া ক্ষেত্রে অনেক সফলতা এসেছে। সেগুলোর ধারাবাহিকতা এগিয়ে নেয়ার চেষ্টা করব।

তিনি আরও বলেন, দুই মাস খুব অল্প সময়। দুর্নীতি বিরোধী অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপ ও ঢাকার বাইরে স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমের গতি আনাকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে।

Scroll to Top