সকালের প্রথম মেট্রো মিলবে আরও আগে! বাড়ছে সংখ্যাও! কোন রুটে? জেনে নিন

সকালের প্রথম মেট্রো মিলবে আরও আগে! বাড়ছে সংখ্যাও! কোন রুটে? জেনে নিন

Last Updated:

Kolkata Metro Rail News: এই রুটে মেট্রো সংখ্যা ১৮ থেকে ৪০ করা হচ্ছে. ৫০ মিনিটের বদলে ২২ মিনিট অন্তর চলবে। যাত্রী সংখ্যা কম হওয়ায় কিছু স্টেশনের টিকিট কাউন্টার বন্ধ করা হয়েছে।

জোকা-মাঝেরহাট রুটে এবার থেকে ৪০টি মেট্রো চলবেসকালের প্রথম মেট্রো মিলবে আরও আগে! বাড়ছে সংখ্যাও! কোন রুটে? জেনে নিন
জোকা-মাঝেরহাট রুটে এবার থেকে ৪০টি মেট্রো চলবে

কলকাতা: এবার থেকে জোকা-মাঝেরহাট রুটে মোট ৪০টি মেট্রো চালানো হবে। আগে ওই রুটে আপ এবং ডাউনে ৯টি করে মাত্র ১৮টি মেট্রো চলত। ৫০ মিনিটের বদলে এবার ২২ মিনিট অন্তর চালানো হবে মেট্রো। মাঝেরহাট থেকে দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৮টা ২৭ মিনিট। আগে সকাল ৮টা ৫৫ মিনিটে শুরু হত যাত্রী পরিষেবা।

আবার শেষ মেট্রো দুপুর ৩টে ৩৫ মিনিটের বদলে দুপুর ৩টে ২৮ মিনিটে পাওয়া যাবে। জোকা থেকে শেষ মেট্রো ছিল বিকেল ৩টে ১০ মিনিটে। সেটাও বিকেল ৩’টে ২৮ মিনিটে পাওয়া যাবে।জোকা-মাঝেরহাট মেট্রো পরিষেবা আগের মতোই সোম থেকে শুক্রবার পর্যন্ত পাওয়া যাবে। শনি এবং রবিবার পার্পল লাইনে যাত্রী পরিষেবা বন্ধই থাকবে।

আগামী সোমবার থেকে এই রুটে বাড়ছে মেট্রোর সংখ্যা। তার ফলে ৫০ মিনিটের পরিবর্তে ২২ মিনিট অন্তরে ওই রুটে মিলবে মেট্রো। তবে বিকেলে যে সময় অবধি মেট্রো চলছে তাতে মানুষের আদৌ সুবিধা হবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

জোকা-মাঝেরহাট মেট্রোর রুটে যাত্রী সংখ্যা কমে যাওয়ার কারণে মেট্রো কর্তৃপক্ষ কিছু স্টেশনের টিকিট কাউন্টার বন্ধ করে দিয়েছে। এই রুটে যাত্রী সংখ্যা কম হওয়ার কারণে, মেট্রো কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। জোকা-মাঝেরহাট মেট্রো রুটে যাত্রী সংখ্যা কমে যাওয়ার কারণগুলো হল: কিছু যাত্রী এখন অন্য পরিবহন ব্যবস্থা ব্যবহার করছেন, ভাড়া বৃদ্ধি, স্টেশনগুলোতে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব। এই রুটে যাত্রী সংখ্যা কমে যাওয়ার কারণে, মেট্রো কর্তৃপক্ষ কিছু স্টেশনের টিকিট কাউন্টার বন্ধ করে দিয়েছে।

এছাড়াও, তারা মেট্রো পরিষেবার সময়সূচি পরিবর্তন করেছে এবং কম সংখ্যক মেট্রো চালাচ্ছে।মেট্রোর তরফে জানানো হয়েছে, তারাতলা স্টেশনে দৈনিক গড় যাত্রী ৭০ জন, এই রুটের সখেরবাজার স্টেশনে যাত্রী সংখ্যা মাত্র ৫৫ জন। ফলে যাত্রী না থাকার চাপ অবশ্যই আছে। তবে মেট্রো আশাবাদী কম সময় অন্তর মেট্রো চালিয়ে তারা লাভবান হবে।

Next Article

Mamata Banerjee: ‘এত গ্যাস সিলিন্ডার..,’ হঠাৎ করেই মমতার সারপ্রাইজ ভিজিট! তারপরেই তালা শহরের ৬ রেস্তোরাঁয়, বন্ধ সব রুফটপ

Scroll to Top