শুভ সকাল। আজ ১২ মার্চ, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
জামায়াতের আমির চাইলে চিঠিটি প্রকাশ করতে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়

শফিকুর রহমান সম্প্রতি বিরোধীদলীয় নেতার প্যাডে নিজের স্বাক্ষরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে একটি চিঠি দেন। সেই চিঠিতে শফিকুর তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে মন্ত্রীর পদমর্যাদায় মন্ত্রণালয়ে পদায়নের জন্য অনুরোধ করেন।
গুলিবিদ্ধ নাফিজকে বহনকারী সেই রিকশাচালক থাকছেন ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে

জুলাই অভ্যুত্থানের শহীদ গোলাম নাফিজকে গুলিবিদ্ধ অবস্থায় রিকশায় নিয়ে হাসপাতালের উদ্দেশে ছুটেছিলেন চালক নূর মোহাম্মদ। পুলিশ ও আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীদের বাধার মুখেও দমে না গিয়ে নাফিজকে নিয়ে আরেক দিকে ছুটেছিলেন তিনি। সেই ঘটনার ছবি ছড়িয়ে পড়লে আলোচনায় এসেছিলেন রিকশাচালক নূর মোহাম্মদ।
ভারতের কাছে বাড়তি জ্বালানি তেল চেয়ে চিঠি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানি তেল আমদানি ব্যাহত হতে পারে। তাই চাহিদামতো আমদানি নিশ্চিত করতে চুক্তির বাইরে নতুন উৎস খুঁজছে সরকার। ভারত থেকেও বাড়তি জ্বালানি আমদানি করার আগ্রহ প্রকাশ করা হয়েছে। ভারত সরকারকে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। এর ফলে ডিজেল সরবরাহ বাড়তে পারে।
বাংলাদেশের ‘আউট অব সিলেবাস’ প্রশ্নেই ফেল করেছে পাকিস্তান, মনে করেন আমির

মিরপুরে আজ নাহিদ রানার গতির ঝড়ে রীতিমতো উড়ে গেছে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। সিরিজের প্রথম ওয়ানডেতে ২০৯ বল বাকি রেখেই ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ। ২৪ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন নাহিদ রানা।
পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলছে। এর মধ্যে ইরান উপকূলের কাছে অবস্থিত একটি ছোট দ্বীপের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নজর পড়েছে। এটি হলো খারগ দ্বীপ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির উত্তর-পশ্চিমে ৭ দশমিক ৭ বর্গমাইল এলাকাজুড়ে দ্বীপটি বিস্তৃত।



