সংসদকে কার্যকর করার নতুন পরিকল্পনা ঘোষণা | চ্যানেল আই অনলাইন

সংসদকে কার্যকর করার নতুন পরিকল্পনা ঘোষণা | চ্যানেল আই অনলাইন

জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম সংসদকে প্রাণবন্ত এবং কার্যকর করার জন্য নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, সংসদকে আমরা শুধু আলোচনার জায়গা হিসেবে নয়, বরং দেশের সকল জাতীয় সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি আরও জানান, আসন্ন প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পাশাপাশি, সংসদে বিরোধী দল যাতে সক্রিয়ভাবে অংশ নিতে পারে, তার জন্য প্রয়োজনীয় সুযোগ প্রদান করা হবে।

তিনি বলেন, বিরোধী দলকে আমরা চাই জাতীয় সকল বিষয় নিয়ে বিতর্কে অংশ নিতে।

প্রথম অধিবেশনে ১৩৩টি অর্ডিন্যান্স লেআউট করার পরিকল্পনাও রয়েছে। মো. নূরুল ইসলাম বলেন, সংসদ কার্যকর হবে, এবং দেশের গুরুত্বপূর্ণ নীতি ও সিদ্ধান্তগুলো সংসদেই গৃহীত হবে।

Scroll to Top