সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত প্রায় ৬ লাখ আনসার সদস্য | চ্যানেল আই অনলাইন

সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত প্রায় ৬ লাখ আনসার সদস্য | চ্যানেল আই অনলাইন

আসন্ন সংসদ নির্বাচনের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬ লাখ সদস্য প্রস্তুত বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বিশেষ সাক্ষাৎকারে চ্যানেল আইকে তিনি বলেন, ইতোমধ্যে অধিকাংশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ নিয়েছেন। নির্বাচনের তফসিল ঘোষণা হলে ২/৩ দিনের সামগ্রিক প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া বাহিনীর সাধারণ স্বেচ্ছাসেবক সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ২১টি খাতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান বাহিনীর মহাপরিচালক।

Scroll to Top