
পোশাকশ্রমিকদের সাম্প্রতিক আন্দোলনের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ফেসবুকে স্বীকারোক্তিমূলক পোস্ট দেওয়া রাজিব চন্দ্র দাস আটক
পোশাকশ্রমিকদের সাম্প্রতিক আন্দোলনের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ফেসবুকে স্বীকারোক্তিমূলক পোস্ট দেওয়া রাজিব চন্দ্র দাসকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
সোমবার (২ নভেম্বর) সকালে পাওয়া তথ্য অনুযায়ী, রোববার (১ নভেম্বর) রাত ১১টা থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জানা গেছে, পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে ফেসবুকে একটি স্বীকারোক্তিমূলক পোস্ট দেন রাজিব। ওই পোস্টের সূত্র ধরে পুলিশ তাকে শনাক্ত করে আটক করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাজিব চন্দ্র দাস উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলায়।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

