গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি গ্রামে শ্বশুর বাড়ির পুকুর থেকে থেকে মাহমুদুল ইসলাম (৩৮) নামে পুলিশের এক সাব-ইন্সপেক্টর (এসআই) মরদেহ উদ্ধার করেছে পুৃলিশ।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে আ. মতিনের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিকাল পৌনে ৪টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে পাইককান্দি গ্রামের আ. মতিনের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত মাহমুদুল ইসলাম মাহমুদুল ইসলাম সদর উপজেলার বিজয়পাশা গ্রামের হায়দার আলী ভূঁইয়ার ছেলে। তিনি খাগড়াছড়ির মহালছড়ির ৬ এপিবিএন-এর এসআই (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন। গত শুক্রবার তিনি ছুটিতে গ্রামের বাড়িতে এসেছেন।
নিহত মাহমুদুল ইসলামের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ফাতেমা কানিজ ও শ্বশুর কবিরুল ইসলাম ওরফে ঝুনু শেখকে আটক করা হয়েছে।



