07

নিজের ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও ব্যর্থতার মুখ দেখতে হয়েছিল ‘উত্তরণ’ অভিনেত্রীকে। সেই প্রসঙ্গে তিনি বলেন যে, “আমার বিবাহবিচ্ছেদ হল, তখন আমার বন্ধুরা ভাবল যে, আমি মোটেই সহজ প্রকৃতির মানুষ নই। আর পরিবার তো ভাবল যে, আমার সমস্ত সিদ্ধান্তই ভুল।” এর আগে একটি পডকাস্টে রেশমি বলেছিলেন যে, “আমি প্রচুর শো করেছিলাম। ঘুমোতাম না। বাইরে থেকে কাউকেই বুঝতে দিতাম না। এদিকে ভিতরে ভিতরে মানসিক চাপে বিদ্ধ হয়ে যাচ্ছিলাম আমি। একটা সময় ভাবতাম, এটা কী ধরনের জীবন? এর থেকে মরে যাওয়াই বোধহয় ভাল।”



