শেষবারের মতো আজ ভোলায় যাবেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ | চ্যানেল আই অনলাইন

শেষবারের মতো আজ ভোলায় যাবেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ | চ্যানেল আই অনলাইন

শেষবারের মতো আজ ভোলায় যাবেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। রাজধানীর স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে সকাল ১১টা থেকে সাড়ে ১১ তার মধ্যে তোফায়েল আহমেদের মরদেহ ভোলার উদ্দেশে নিয়ে যাওয়া হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন।

স্কয়ার হাসপাতালের ভিতরে বাইরে ইতিমধ্যে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভোলায় সরকারি স্কুল মাঠে তার জানাজা হওয়ার কথা রয়েছে। এরপর তার পৈতৃক বাড়িসহ আরও একাধিক জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মায়ের পাশে এই বর্ষীয়ান রাজনীতিবিদকে সমাহিত করা হবে।

তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মহানায়ক হিসেবে পরিচিত এবং শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করার ক্ষেত্রে তার ঐতিহাসিক ভূমিকা রয়েছে।

স্বাধীন বাংলাদেশে ভোলার বিভিন্ন আসন থেকে ৯ বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তোফায়েল আহমেদ। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী ছিলেন। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি পুনরায় বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

প্রায় তিন বছর আগে ব্রেইন স্ট্রোক হয় তার। এর পর আস্তে আস্তে তাঁর স্মৃতিশক্তি কমে আসে। সম্প্রতি বেশি অসুস্থ হয়ে পড়লে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Scroll to Top