শেফার্ডের হ্যাটট্রিকে পাঁচ উইকেট, স্কটল্যান্ডকে হারাল উইন্ডিজ | চ্যানেল আই অনলাইন

শেফার্ডের হ্যাটট্রিকে পাঁচ উইকেট, স্কটল্যান্ডকে হারাল উইন্ডিজ | চ্যানেল আই অনলাইন

আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে কলকাতার ওয়েস্টে ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশর। নিরাপত্তা ইস্যুতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি, আর তাতেই বদলি দল স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। সে স্কটিশদের ব্যাটারদের বিপক্ষে বিধ্বংসী বোলিং করে ম্যাচ জিতেছে ক্যারিবীয়রা। রোমারিও শেফার্ডের এক ওভারে হ্যাটট্রিকসহ ৪ উইকেট এবং সব মিলিয়ে তুলে নেন ৫ উইকেট।

কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে উইন্ডিজদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান স্কটিশদের অধিনায়ক রিচি বেরিংটন। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা। জবাবে নেমে শেফার্ড তাণ্ডবে ১৮.৫ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড। ৩৫ রানে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবীয়দের হয়ে ওপেনিংয়ে নেমে ব্রেন্ডন কিং ৩৫ এবং শাই হোপ ১৯ রান করেন। শিমরন হেটমায়ার ২ চার ও ৬ ছক্কায় ৩৬ বলে করেন ৬৪ রান। রোভম্যান পাওয়েল ২৪, শেরফান রাদারফোর্ড ২৬, এবং শেফার্ড করেন অপরাজিত ৬ রান।

স্কটল্যান্ডের হয়ে ব্র্যাড কুরি ২টি, সাফিয়ান শরীফ, অলিভার ডেভিডসন এবং মাইকেল লিস্ক ১টি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় নেমে ওপেনার জর্জ মুন্সে ১৯ এবং মাইকেল জোন্স ১ রান করে ফিরেন। ব্র্যান্ডন ম্যাকমুলেন ১৪, রিচি বেরিংটন ৪২, টম ব্রুস ৩৫, ম্যাথিউ ক্রস ১১ এবং মার্ক ওয়াট ১৫ রান করেন।

উইন্ডিজ বোলারদের মধ্যে জেসন হোল্ডার ৩টি এবং শামার জোসেফ, গুডাকেশ মোতি ১টি করে উইকেট নেন। শেফার্ড ৩ ওভার করে ২০ রান খচায় ৫ উইকেট নেন। তার শেষ ওভারে তিনি ১ রান দিয়ে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নেন।

Scroll to Top