শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা শুরু

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা শুরু

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার কার্যক্রম শুরু হয়েছে।

আজ (১৭ নভেম্বর) সোমবার দুপুর ১২টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল রায় পাঠ শুরু করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠনের পর প্রথম মামলাটি হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বিবিধ মামলা গ্রহণ করে ট্রাইব্যুনাল।

রায়ের দিন সকাল থেকেই ট্রাইব্যুনাল এলাকা ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সেনা মোতায়েন করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের অনুরোধে সেনা মোতায়েন করা হয়।

রায় সরাসরি প্রচার হচ্ছে দেশের বিভিন্ন গণমাধ্যমে ও ট্রাইব্যুনালের ফেসবুক পেজে।



Scroll to Top