নারীদের মনোনয়ন না দেওয়ায় প্রশ্ন
সংলাপে বিশেষ অতিথি ছিলেন ঢাকা–১২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল আলম খান। দলের নির্বাচনী ইশতেহারে কোন কোন বিষয় গুরুত্ব পাবে, তা তুলে ধরেন তিনি। এ সময় তাঁর কাছে নারীদের মনোনয়ন না দেওয়ার বিষয়ে জানতে চান দেবপ্রিয় ভট্টাচার্য।
এ সময় মঞ্চে থাকা বিএনপির নেতা আমীর খসরুর দিকে তাকিয়ে সাইফুল আলম বলেন, ‘এ বিষয়ে আমরা একা পিছিয়ে আছি, তা নয়। আমাদের বড় দলও পিছিয়ে আছে। আমরা একসঙ্গে এগোব ইনশা আল্লাহ।’
সাইফুল আলমের এমন মন্তব্যের পর মঞ্চের সামনে দর্শকসারিতে থাকা অনেকে বলেন, ‘আপনারা কাউকেই মনোনয়ন দেননি’। তখন তিনি বলেন, ‘আমরা কিন্তু লোকাল নির্বাচনে মেয়েদের অংশগ্রহণ করিয়েছি। এবং তারা নির্বাচিত হয়েছে, তারা কাজ করেছে। আপনারা দোয়া করেন, জাতীয় সংসদেও আমরা নিয়ে আসব।’
