শুটিং সেটে আহত রাম চরণ এখন কেমন আছেন? | চ্যানেল আই অনলাইন

শুটিং সেটে আহত রাম চরণ এখন কেমন আছেন? | চ্যানেল আই অনলাইন

শুটিং সেটে আহত হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ। জানা গেছে ‘পেড্ডি’ সিনেমার শুটিং সেটে এ দুর্ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, ‘পেড্ডি’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন চোখে হালকা আঘাত পেয়েছেন রাম চরণ। তবে চিন্তার কিছু নেই। কারণ আঘাতটি গুরুতর নয়। চিকিৎসকরা তাকে দুই দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

রাম চরণ অল্প সময়ের বিরতি নিলেও সিনেমাটির শুটিং নির্বিঘ্নে এগিয়ে চলছে। মঙ্গলবার (২৪ মার্চ) থেকে গাছিবোলি ইন্ডোর স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ একটি শিডিউলের শুটিং শুরু হয়েছে। সেখানে টানা চার দিন দৃশ্যধারণের কাজ হবে। নির্মাতারা আশাবাদী, এতে করে নির্ধারিত তারিখে সিনেমাটির মুক্তিতে কোনো প্রভাব ফেলবে না।

আশির দশকে অন্ধ্রপ্রদেশের গ্রামীণ প্রেক্ষাপটে গড়ে উঠেছে ‘পেড্ডি’ সিনেমার কাহিনি। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন রাম চরণ। শক্তিশালী এক শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য খেলাধুলার মাধ্যমে গ্রামের মানুষদের একত্রিত করেন তিনি। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। বুচি বাবু সানা পরিচালিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শিবা রাজকুমার, জগপতি বাবু, দিব্যেন্দু শর্মা প্রমুখ।

২৫০-৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হচ্ছে ‘পেড্ডি’ সিনেমা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ৩০ এপ্রিল সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। ইন্ডিয়ান এক্সপ্রেস

Scroll to Top