শিরোপা জিততে যা করতে হবে ব্রাজিল–আর্জেন্টিনাকে

শিরোপা জিততে যা করতে হবে ব্রাজিল–আর্জেন্টিনাকে

শেষ ম্যাচের পর যদি ব্রাজিল ও আর্জেন্টিনার দুই দলেরই পয়েন্ট সমান হয়, তবে প্রথমেই হিসাব করার কথা ছিল মুখোমুখি লড়াইয়ের। তবে চূড়ান্ত পর্বে দুই দলের ম্যাচটি ড্র হওয়াতে সেই হিসাব কোনো কাজে আসবে না। তাই চূড়ান্ত পর্বে দুই দলের গোল ব্যবধানই সবার আগে বিবেচ্য হবে। গোল ব্যবধানও সমান হয়ে গেলে, দেখা হবে চূড়ান্ত পর্বে গোল বেশি করেছে, সেটি।

সেখানেও সমতা এলে আসবে লাল কার্ড কারা বেশি দেখেছে, সেটি এবং তারপর ফল নির্ধারণে কাজে লাগবে হলুদ কার্ড। সেখানেও সমতা থাকলে এরপর লটারি করে বেছে নেওয়া হবে চ্যাম্পিয়নস দল।

Scroll to Top