শিবচরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

শিবচরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

জুমবাংলা ডেস্ক : মাদারীপুরের শিবচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শিবচরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০শিবচরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ৪ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন মসজিদের ভিতরে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই কিশোরের সাথে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মানিক মাদবর (৪০) ইব্রাহিম মাদবর (৩৮) বিপ্লব মাদবর (৩২) ফাতেমা আক্তার (৩০), চাঁন মিয়া মাদবর (৫০) বোরহান মাদবর (৩৬) ইমন মাদবর (১৬) অনিক মাদবর (১৬), রাসেল মাদবরসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরন করা হয়েছে। খবর পেয়ে শিবচর থানার ওসি মো. রতন শেখসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রথমবারের মতো দেখা হলো ইউনূস-মোদির, নৈশভোজে বসলেন পাশাপাশি

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ (পিপিএম) বলেন, ঈদের দিন মসজিদে বসে দুই কিশোরের মধ্যে সামান্য বিষয় নিয়ে বিরোধ হয়। এই বিরোধের জেরে আজ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Scroll to Top