শিক্ষার্থীদের ইংরেজি শেখাতে হবে বাস্তব জীবনের প্রয়োজনে: ইউল্যাবে আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা

শিক্ষার্থীদের ইংরেজি শেখাতে হবে বাস্তব জীবনের প্রয়োজনে: ইউল্যাবে আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা

স্বাগত বক্তব্যে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা বলেন, শিক্ষার্থীদের শুধু ইংরেজি শেখালেই হবে না, বাস্তব কর্মক্ষেত্রে ভাষাটি ব্যবহারের দক্ষতাও গড়ে তুলতে হবে। এ জন্য পেশাভিত্তিক ভাষাশিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার ও তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দেন তিনি। শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়াতে বাস্তবভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

উদ্বোধনী পর্বের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ইউল্যাবের সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ স্টাডিজের (সিএলএস) পরিচালক ফাহিম হাসান সাহেদ। তিনি বলেন, পেশাভেদে ইংরেজি ব্যবহারের প্রয়োজন ও ধরন আলাদা। তাই শুধু ইংরেজি শেখা নয়, বাস্তব কর্মক্ষেত্রে ভাষাটি কতটা কার্যকরভাবে ব্যবহার করা যায়, সেটি গুরুত্বপূর্ণ। ভাষাশিক্ষাকে মানুষের পেশা, প্রয়োজন ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করাই এ সম্মেলনের লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।

Scroll to Top