Last Updated:
Asansol- শিক্ষার আলো সবার কাছে সমানভাবে পৌঁছে দেওয়ার জন্য আসানসোলে শুরু হয়েছে এক টাকার পাঠশালা। মূলত আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পলের উদ্যোগে এই এক টাকার পাঠশালা চালু করা হয়েছে।
এক টাকার পাঠশালা।
আসানসোল : ছোট ছোট ছেলেমেয়েগুলো নিয়মিতভাবেই স্কুলে যায়। কিন্তু বাড়ি ফেরার পর আর সেভাবে বই খুলে দেখা হয় না। কারণ তাদের অনেকের পরিবারের সামর্থ্য নেই কোচিং দেওয়ার। আবার পরিবারের সদস্যদের মধ্যেও শিক্ষার হার অনেকটা কম। ফলে না চাইতেও শিক্ষালাভ থেকে কিছুটা যেন পিছিয়ে পড়ছিল তারা। আর এবার তাদের জন্যই বড় উদ্যোগ নেওয়া হল আসানসোলে।
শিক্ষার আলো সবার কাছে সমানভাবে পৌঁছে দেওয়ার জন্য আসানসোলে শুরু হয়েছে এক টাকার পাঠশালা। মূলত আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পলের উদ্যোগে এই এক টাকার পাঠশালা চালু করা হয়েছে। যেখানে আপাততভাবে রয়েছে ৫০ জন পড়ুয়া। তবে আগামী দিনে পড়ুয়ার সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। যে সমস্ত পড়ুয়াদের পরিবারের কোচিং দেওয়ার সামর্থ্য নেই, তারা এই পাঠশালা থেকে উপকৃত হচ্ছে।
আরও পড়ুন- ১ লাখ টাকার থেকেও দাম কম! মাইলেজ দুর্দান্ত, সেরা বাইকগুলি দেখে নিন
আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত তালকুড়ি গ্রামে এক টাকার পাঠশালা শুরু করা হয়েছে। যেখানে তালকুড়ি গ্রাম সহ আশপাশের অনেক পড়ুয়া পড়াশোনা করতে আসছে। অভিভাবকরা ছেলেমেয়েদের পৌঁছে দিয়ে যাচ্ছে এখানে। স্কুল শেষে এখানে পড়াশোনা সুযোগ পাচ্ছে তারা। পাশাপাশি যে সমস্ত অভিভাবকদের প্রাথমিক শিক্ষার অভাব রয়েছে, তাদেরও এখানে শিক্ষাদানের ব্যবস্থা করা হচ্ছে।
এমন অভিনব উদ্যোগ দেখে খুশি স্থানীয় বাসিন্দা-সহ জেলার শিক্ষা বিশেষজ্ঞরা। সকলে বলছেন, শিক্ষার আলো সবার কাছে সমানভাবে পৌঁছে দেওয়া দরকার। কিন্তু অনেক ক্ষেত্রেই ছেলে-মেয়েদের প্রাইভেট টিউটর দেওয়া সম্ভব হয় ওঠে না। অর্থনৈতিক দুর্বলতা এখানে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এই ধরনের প্রতিকী বেতনের ভিত্তিতে পাঠশালা চালুর ফলে সকলেই শিক্ষা লাভের সুযোগ পাবে। যা আজ আগামী প্রজন্মকে আরও শক্তিশালী করে তুলবে। শিক্ষার আরও প্রসার হবে।
নয়ন ঘোষ
Kolkata,West Bengal
November 21, 2024, 7:45 PM IST



