শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি মিলছে ফেব্রুয়ারিতেই – DesheBideshe

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি মিলছে ফেব্রুয়ারিতেই – DesheBideshe

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি মিলছে ফেব্রুয়ারিতেই – DesheBideshe

ঢাকা, ৭ ফেব্রুয়ারি – চলতি ফেব্রুয়ারি মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি শুরু হতে যাচ্ছে। মাসের প্রথম দিক থেকেই দফায় দফায় ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। সেই ধারাবাহিকতায় আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবারও শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। মূলত আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকছে।

ঠিক তার পরদিন ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা যায়, এটি শিক্ষাবর্ষের প্রথম বড় ছুটি এবং তালিকায় থাকা পঞ্চম ছুটি। এদিকে নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি এবং ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এস এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top