
শব্দের সঠিক বানান ও ভাষার দক্ষতা যাচাইয়ের প্রতিযোগিতা ‘শাহীন শিক্ষা পরিবার চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬’-এর স্টুডিও রাউন্ডে অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রতিযোগীদের আগামী ২৪ অক্টোবর ঢাকার তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) নাবিস্কোর বিপরীতে চ্যানেল আই কার্যালয়ে প্রতিযোগীদের রিপোর্টিংয়ের সময় দুই ভাগে নির্ধারণ করা হয়েছে। গ্রুপ ‘এ’-এর প্রতিযোগীদের সকাল ৮টায় এবং গ্রুপ ‘বি’-এর প্রতিযোগীদের দুপুর ২টায় উপস্থিত হতে হবে।


অনুষ্ঠান ধারণের সময় প্রতিযোগীর সঙ্গে একজন অভিভাবক চ্যানেল আই কার্যালয়ে অবস্থান করতে পারবেন।


টেলিভিশন অনুষ্ঠানের উপযোগী পোশাক পরার নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রতিযোগীদের পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক ও জুতা পরতে হবে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম ও পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। যেসব প্রতিষ্ঠানে নির্ধারিত ইউনিফর্ম নেই, সেসব প্রতিষ্ঠানের প্রতিযোগীদের অনুষ্ঠান উপযোগী পোশাক পরতে হবে।
এদিকে, চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হওয়ার সম্ভাবনা বিবেচনায় প্রতিযোগীদের আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ঢাকায় অবস্থানের প্রস্তুতি রাখতে অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
