শনিবার একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

শনিবার একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe


শনিবার একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

ঢাকা, ১২ জুন – প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার একদিনের সরকারি সফরে পর্যটন নগরী কক্সবাজার ভ্রমণে যাচ্ছেন। শুক্রবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার পৌঁছাবেন।

বিমানবন্দর থেকে তিনি সড়ক পথে চকরিয়ার পিএমখালিতে গমন করবেন। সেখানে তিনি গুরুত্বপূর্ণ পাতালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেবেন।

বিকেলে প্রধানমন্ত্রী চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেবেন। এরপর সন্ধ্যায় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।

সফর চলাকালীন প্রধানমন্ত্রী কক্সবাজারের দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কক্সবাজার জেলা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা কয়েক স্তরে জোরদার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে যে কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরীকে নতুন উপজেলা হিসেবে ঘোষণা করা।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফলে প্রধানমন্ত্রীর এই সফর থেকে ওই দাবিগুলো বাস্তবায়নের সুনির্দিষ্ট ঘোষণা আসবে বলে স্থানীয় বিএনপি নেতারা এবং সাধারণ মানুষ প্রবলভাবে আশা করছেন। সফর শেষ করে শনিবার রাতেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

এনএন/ ১২ জুন ২০২৬



Scroll to Top