শত নাটকের ভিড়ে আলোচনায় ‘তোমাদের গল্প ২’ | চ্যানেল আই অনলাইন

শত নাটকের ভিড়ে আলোচনায় ‘তোমাদের গল্প ২’ | চ্যানেল আই অনলাইন

গেল বছর ঈদে ‘তোমাদের গল্প’ নির্মাণ করে আলোচনা তৈরি করেছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এক বছরে প্রায় ৫০মিলিয়ন (৫কোটি) দর্শক এই নাটকটি দেখেছেন। সেই সাফল্যে ভর করে নির্মাতা রাজ এবার ঈদে ‘তোমাদের গল্প ২’ নিয়ে এলেন।

২৪ ঘণ্টায় ৩৫ লাখের বেশী দর্শক নাটকটি দেখেছেন, যা ছাড়িয়েছে আগের ‘তোমাদের গল্প’-এর আগের কিস্তির রেকর্ড!

নির্মাতা সূত্রে জানা যায়, ‘তোমাদের গল্প’ ১৩ ঘণ্টায় মিলিয়ন ক্রস করেছিল, কিন্তু ‘তোমাদের গল্প ২’ তিন ঘণ্টায় মিলিয়ন ক্রস করেছে।

ইউটিউবে এই নাটক দেখে ৮ হাজারের বেশী দর্শক মন্তব্য করেছেন। কেউ কেউ তোমাদের গল্প ২-কে ব্লকবাস্টার নাটক উল্লেখ করছেন।

সুমন হোসেন লিখেছেন, নাটক দেখে শেষের কান্নাটা ছিল আনন্দের কান্না। অনুভূতির কান্না। আব্দুল বাসার লিখেছেন, নাটকে কবরস্থানের সিনটা দেখে চোখে পানি চলে আসছে। এনামুল বকুল লেখেন, রাজের কি শেষে কান্না করানো ছাড়া কোন কাজ নাই? সত্যি অসাধারণ এটাও।

সজল খান লেখেন, সত্যিই মোস্তফা কামাল রাজের নির্মাণে ম্যাজিক আছে। কি নাটক দেখলাম। প্রতিটা সিনে দেখলে চোখে পানি আসার মতো। এমডি তুহিন লিখেছেন, আমার মতো পাষাণ মনের মানুষ হলেও এই নাটকটা দেখলেও তার কান্না করতে বাধ্য। কারণ এখানে ফ্যামিলি জড়িত।

‘তোমাদের গল্প ২’ দেখে অধিকাংশ দর্শক বলছেন, পূর্বের মতো এবারও গল্প, সংলাপ দিয়েই দর্শককে টেনে রাখতে পেরেছেন রাজ। তিনি যাই বানান না কেন, মানুষের অনুভূতির জায়গাটা খুব ভালো বোঝেন।

একঝাঁক পরিচিত মুখ নিয়ে ঈদের নাটক “তোমাদের গল্প ২” সত্যিই সুন্দর একটা পারিবারিক গল্প হিসেবে আলোচনায় হয়ে উঠেছে।

সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে নাটকটিতে অভিনয় করেছেন জোভান, তটিনী, খাইরুল আলম সবুজ, দিলারা জামান, সাবেরি আলম, নাদের চৌধুরী, শিল্পী আক্তার অপু, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ইন্তেখাব দিনার এবং মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। চ্যানেল আইতে প্রচারের পর সিনেমাওয়ালার ইউটিউবে প্রচার হচ্ছে ‘তোমাদের গল্প ২’।

Scroll to Top