স্ট্যান্ডার্ড সিরামিকের পরিচালনা পর্ষদের বৈঠকে কোম্পানির স্থায়ী সম্পদ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত হয়েছে। আর্থিক প্রতিবেদনে কোম্পানির আর্থিক অবস্থানের সঠিক প্রতিফলন নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সিদ্ধান্ত অনুসারে, কোম্পানিটি তার জমি, বিল্ডিং, প্ল্যান্ট, মেশিনারিজ ইত্যাদির পুনর্মূল্যায়ন করবে। এর সবই গাজীপুর সদরের কেবি বাজারে কোম্পানির কারখানায় অবস্থিত।
গত এক বছরে স্ট্যান্ডার্ড সিরামকের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ২০৬ টাকা এবং সর্বনিম্ন দাম ছিল ৬০ টাকা।