লড়াই করেও চীনের বিপক্ষে পারল না বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

লড়াই করেও চীনের বিপক্ষে পারল না বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

জাপানে ছেলেদের অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে মালয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দুর্দান্ত জয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। সেই পরফম্যান্স ধরে রাখলেও চীনের সাথে পেরে উঠে নাই লাল-সবুজের প্রতিনিধিরা। লড়াই করেও ৩-২ গোলে হেরেছে মুন্না-জনি ইসলামরা।

রোববার কাকামিগাহারায় প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও ম্যাচের নবম মিনিটে মুন্নার গোলে লিড পায় বাংলাদেশ। ৩১ মিনিটে জুয়ান বোলাংয়ের গোলে সমতায় ফেরে চীন। ৩৪তম মিনিটে আবার এগিয়ে জায় বাংলাদেশ, গোল করেন তুহিন আকাশ। ৪৩ মিনিটে ফের ম্যাচে সমতা পায় চীন, গোলটি করেন ঝাং উওয়েই। তৃতীয় কোয়ার্টারে ২-২ সমতায় ছিল ম্যাচ।

চতুর্থ কোয়ার্টারে ম্যাচের ৪২তম মিনিটে বাংলাদেশি গোলরক্ষক হাবিব রহমানের সঙ্গে সংঘর্ষ হয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন চেন জিংচাই। হাবিব হলুদ কার্ড দেখেন এবং মাঠ ছাড়েন, পরবর্তীতে এহসানুল কাইফ নামেন। সেখানে থেকে পেনাল্টি পেয়ে, ৪৯ মিনিটে লিয়াও জিয়াজেন গোল করলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চীন।

বুধবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

Scroll to Top