রোহিতের অবসরে হতবাক হবেন না শাস্ত্রী | চ্যানেল আই অনলাইন

রোহিতের অবসরে হতবাক হবেন না শাস্ত্রী | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে সুবিধা করতে পারেননি বিশ্বজয়ী অধিনায়ক রোহিত শর্মা। টেস্টে তার এমন পারফরম্যান্সে অবসরের আলোচনা উঠে যচ্ছে। তাতে যোগ দিলেন ভারতের সাবেক ব্যাটার-কোচ রবি শাস্ত্রী। বলেছেন, রোহিত অবসর নিলে হতবাক হবেন না।

আইসিসি রিভিউয়ের সাথে আলাপকালে শাস্ত্রী বলেছেন, ‘আমি যদি রোহিত শর্মার কাছে থাকতাম, তাকে বলতাম যাও, উড়িয়ে দিয়ে আসো। একটা বিস্ফোরক ইনিংস খেলো। ঠিক যেমনটা এ মুহুর্তে খেলার চেষ্টা করছে, সেটা খুব ভালো দেখাচ্ছে না। সেখানে গিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করো, তারপর দেখা যাক কী হয়।’

রোহিতের অবসরের আলোচনায় শাস্ত্রী বলেছেন, ‘সে তার ক্যারিয়ার নিয়ে আরেকবার বিবেচনা করবে, কিন্তু যদি অবসর নেয় তাহলে মোটেও হতবাক হবো না। কারণ দিন দিন সে তরুণ হচ্ছে না।’

‘দলে আরও তরুণ খেলোয়াড় আছে, শুভমন গিল আছে, যার গড় প্রায় ৪০ ছিল গত বছর। কিন্তু সে দলে জায়গা পাচ্ছে না। এটি আপনার মস্তিষ্কে এমন প্রশ্ন জাগাচ্ছে যে, সে বেঞ্চে বসে গরম করা ছাড়া কী করছে। তাই অবাক হবো না, কিন্তু এটা তার সিদ্ধান্ত।’

GOVT

‘বাইরে থেকে দেখে আমার মনে হয়েছে সে দেরিতে বল খেলছে। অন্যান্য সময়ের মতো তার পা নড়ছে না। এমনকি তার সুসময়ে পায়ের কাজ ন্যূনতম ছিল, তবে সেটা আরও বেশি ছিল। সে বলের দিকেই বেশি নজর রাখছিল। এ মুহুর্তে মনে করি সে ক্রিজে আটকে আছে।’

Shoroter Joba

Scroll to Top