ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন না। ছিলেন না জোয়াও কানসেলো, জোয়াও ফেলিক্স, রুবেন নেভেস, দিয়াগো দালোত, ওতাভিও, ভিতিনিয়ারাও। তবে প্রথম পছন্দের বেশির ভাগ খেলোয়াড় না থাকার পরও সুইডেনকে ‘পিষ্ট’ করতে কষ্ট হয়নি পর্তুগালের। কাল রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সুইডিশদের ৫–২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পর্তুগিজরা।
একই রাতে ইউরো প্লে–অফের দৌড়ে এস্তোনিয়ার জালে পাঁচবার বল পাঠিয়েছে পোল্যান্ড। পুরো নব্বই মিনিট মাঠে থাকলেও গোলদাতার খাতায় নাম লেখাতে পারেননি রবার্ট লেভানডফস্কি। এ ছাড়া ইউরো চ্যাম্পিয়ন ইতালি ২–১ গোলে ভেনেজুয়েলাকে এবং ওয়েলস ৪–১ গোলে ফিনল্যান্ডকে হারিয়েছে।



