রিশাদের ৩ উইকেট, জয় পেল হোবার্টও | চ্যানেল আই অনলাইন

রিশাদের ৩ উইকেট, জয় পেল হোবার্টও | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিগ ব্যাশ লিগে ধারাবাহিকভাবে ভালো বোলিং করে চলেছেন রিশাদ হোসেন। টাইগার তারকা লেগ স্পিনারের আরেকটি আলো ছড়ানো দিনে ৩৭ রানে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে জয় তুলেছে হোবার্ট হ্যারিকেনস। জয়ে টেবিলে শীর্ষ ধরে রেখেছে রিশাদদের দল।

হোবার্টের বেলেরিভ ওভাল স্টেডিয়ামে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় অ্যাডিলেড। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে দলটি। লক্ষ্য তাড়ায় নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রানে থামে সফরকারীদের ইনিংস।

হোবার্ট ওপেনার টিম ওয়েড ১৭ এবং মিচেল ওয়েন ৩৩ রান করে সাজঘরে ফেরেন। রেহান আহমদে ২৯, বেন ম্যাকডারমট ১৮, নিখিল চৌধুরী ২৩, ম্যাথু ওয়েড ২৭ এবং ম্যাকালিস্টার রাইট অপরাজিত ২০ রান করেন।

অ্যাডিলেডের হয়ে লুক উড, জেমি ওয়েভারটন ২, তাবরাইজি শামসি এবং লয়েড পোপ একটি করে উইকেট নেন।

জবাবে নেমে রিশাদ এবং নাথান এলিসের বলের সামনে সুবিধা করতে পারেনি প্রতিপক্ষ দল। দুই ওপেনার ম্যাথু শর্ট ২ এবং ক্রিস ল্যান ৫ করে আউট হন। উড করেন ১১ রান। লিয়াম স্কট ছাড়া আরও কোন মিডেলঅর্ডার ব্যাটার দুইঅঙ্কের ঘরে রান করতে পারেননি। স্কট ৫৮ বলে অপরাজিত ৯১ রান করলেও শুধু ব্যবধান কমেছে।

হোবার্টের হয়ে রিশাদ ৪ ওভার করে ২৬ রান খরচায় ৩ উইকেট নেন। নাথান ও রাইলি মেরেডিথ ২, রেহান ১টি করে উইকেট নেন।

Scroll to Top