জোসে মরিনিও যে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিতে চলেছেন, এমন খবর মাসখানেক ধরেই ঘুরপাক খাচ্ছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখন পর্যন্ত নেই। আজ বিবিসি ও দ্য অ্যাথলেটিক জানিয়েছে, এরই মধ্যে চুক্তিতে সই করে ফেলেছেন মরিনিও। চুক্তির মেয়াদ তিন বছর।
তবে আগামী ৭ জুন রিয়ালের সভাপতি নির্বাচন পর্যন্ত তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে না। পর্তুগিজ এই কোচের চুক্তিটি কেবল তখনই বৈধ হবে, যদি বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তার পদে বহাল থাকেন।



