রিমান্ড শেষে কারাগারে মমতাজ

রিমান্ড শেষে কারাগারে মমতাজ

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : হত্যাকাণ্ড ও নাশকতার মামলায় ৬ দিনের রিমান্ড শেষে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কন্ঠশিল্পী মমতাজ বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রিমান্ড শেষে কারাগারে মমতাজরিমান্ড শেষে কারাগারে মমতাজ

রোববার (১ জুন) বেলা ১১ টার দিকে তাকে মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক আইভী আক্তার এই নির্দেশ দেন।

মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো: আবুল খায়ের জানান, সিংগাইর থানার হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড ও হরিরামপুর থানার হামলা-ভাংচুর মামলায় ২দিনের রিমান্ড শেষ হলে আজ সকাল সাড়ে ৯ টায় কড়া নিরাপত্তায় মমতাজ বেগমকে আদালতে হাজির করা হয়।

মানিকগঞ্জ সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কড়া নিরাপত্তায় তাকে মানিকগঞ্জ কারাগারে পাঠানো হয়। সেখান থেকে কাশিমপুর কারাগারে নেয়া হবে বলে জানান তিনি।

মামলার প্রথম এবং দ্বিতীয় দিন আদালত চত্বরে মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। এর পর থেকে নিরাপত্তা জোরদার করা হয় আদালত এলাকায়। আগের দুই দিনের মত দেখা যায়নি বিএনপিসহ অঙ্গ গঠনের নেতৃবৃন্দদের।

Scroll to Top