রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ, সময় বৃদ্ধির আবেদনেও সাড়া

রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ, সময় বৃদ্ধির আবেদনেও সাড়া

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইনে আবেদন করার সিস্টেম চালুর পর করদাতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ, সময় বৃদ্ধির আবেদনেও সাড়া

গত সপ্তাহে পাঁচ হাজারের বেশি করদাতা সময় বৃদ্ধির জন্য আবেদন করেছেন, যা ইতোমধ্যে মঞ্জুর হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে এখন পর্যন্ত ৫০ লাখের বেশি করদাতা নিবন্ধন নিয়ে ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা রিটার্ন দাখিল করেছেন।

রোববার (২৯ মার্চ) এনবিআর থেকে এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানা গেছে।

এনবিআর জানায়, ২০২৫-২৬ করবর্ষে কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। করদাতাদের সুবিধার্থে চলতি বছর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে অপারগ হলে করদাতারা অনলাইনে আবেদন করে অতিরিক্ত সর্বোচ্চ ৯০ দিন সময় পেতে পারেন। এখন পর্যন্ত ৫০ লাখের বেশি করদাতা নিবন্ধন নিয়েছেন। আর এখন পর্যন্ত ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা রিটার্ন দাখিল করেছেন করদাতারা।

এনবিআর আরও জানায়, সময় বৃদ্ধির পুরো প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ই-রিটার্ন সিস্টেমে “Time Extension” নামে একটি বিশেষ অপশন চালু করা হয়েছে। করদাতারা নিজ নিজ অ্যাকাউন্টে লগইন করে খুব সহজেই এই অপশনের মাধ্যমে আবেদন করতে পারছেন। অনলাইনে জমা দেওয়া আবেদন সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার সরাসরি অনলাইনে নিষ্পত্তি করছেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

অধিকাংশ ক্ষেত্রে স্বল্প সময়ের মধ্যেই আবেদন অনুমোদন দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। সময় বৃদ্ধির আবেদন অনুমোদিত হলে করদাতারা বর্ধিত সময়ের মধ্যে কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই রিটার্ন দাখিল করতে পারছেন। তবে এই সুবিধা পেতে হলে অবশ্যই ৩১ মার্চের আগে আবেদন করতে হবে।

Scroll to Top