রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সহযোগী সেজে ফ্যাসিস্টের এজেন্ট বা নাশকতাকারীরা যাতে বিভিন্ন রাজনৈতিক দলে অনুপ্রবেশ ঘটাতে না পারে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপে নাশকতাকারীরা যাতে সুযোগ না নিতে পারে বা পার পেয়ে যেতে না পারে, সে বিষয়েও রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে।

গত ১৩ ডিসেম্বর শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এ গতকাল রোববার পর্যন্ত ১৪ হাজার ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এ সময় মামলা ও পরোয়ানাভুক্ত ১৯ হাজার ২৩৫ জনসহ মোট ৩৩ হাজার ৮০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অভিযানে ২০১টি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ৫৪১টি গুলি, ৫৬৬টি কার্তুজ, ১৬৫টি দেশীয় অস্ত্রসহ অন্যান্য জিনিস-উপকরণ উদ্ধার করা হয়েছে।

সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার উদ্দেশ্যে সরকারের দৃঢ় প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব-অপপ্রচার প্রতিরোধ ও উসকানিমূলক বক্তব্য পরিহারের বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

Scroll to Top