রাষ্ট্রপতির সাক্ষাৎকার প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী – DesheBideshe

রাষ্ট্রপতির সাক্ষাৎকার প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী – DesheBideshe

রাষ্ট্রপতির সাক্ষাৎকার প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী – DesheBideshe

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – গণমাধ্যমে প্রকাশিত রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকার প্রসঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন দেশে প্রত্যেকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে এবং সবারই কথা বলার অধিকার আছে। যে যার মতো করে কথা বলবে এবং সংশ্লিষ্টরা তার জবাব দেবে।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অন্যদিকে রাষ্ট্রপতির সাক্ষাৎকারে বিএনপি ও অন্তর্বর্তী সরকার নিয়ে করা মন্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন বিষয়টি বিস্তারিত পর্যালোচনা করে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

সম্প্রতি একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি তার ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন। সেখানে তিনি উল্লেখ করেন যে দুঃসময়ে বিএনপি তার পাশে ছিল। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপকে অসাংবিধানিক আখ্যা দিয়ে যথাযথ সহযোগিতা না পাওয়ার বিষয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বলে সাংবাদিকদের জানান তথ্যমন্ত্রী। তিনি আরও বলেন যে এ মুহূর্তে সাক্ষাৎকারটি নিয়ে কোনো মন্তব্য করা হচ্ছে না বরং বিষয়টি পর্যবেক্ষণের পর প্রতিক্রিয়া জানানো হবে।

এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top