রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ ও এক কাতলা ৬০ হাজারে বিক্রি

রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ ও এক কাতলা ৬০ হাজারে বিক্রি

এ ছাড়া পদ্মা নদীতে পাবনার জেলে কৃষ্ণ হালদার ও তাঁর লোকজন ভোররাতের দিকে জাল ফেলে বড় আকারের একটি কাতলা মাছ পান। কাতলাটি বিক্রির জন্য নিয়ে ওজন করে দেখা যায়, মাছটি প্রায় ১৯ কেজির। নিলামে সর্বোচ্চ দামে এই মাছও কিনে নেন শাহজাহান শেখ।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ইলিশটি ৪ হাজার ৪০০ টাকা কেজি দরে ৬ হাজার ৬০০ টাকা দিয়ে কিনেছেন। আর ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ১৯ কেজি ওজনের কাতলাটি ৫৩ হাজার ২০০ টাকা দিয়ে কিনেছেন। মাছ দুটি বিক্রির জন্য তিনি পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছেন।

Scroll to Top