রাজনৈতিক নীতি সমর্থনে প্রণোদনা, ৯ বিশ্ববিদ্যালয়কে ট্রাম্পের প্রস্তাবকে ‘ঘড়ি মেরামতে হাতুড়ির ব্যবহার’ বললেন হার্ভার্ডের প্রেসিডেন্ট

রাজনৈতিক নীতি সমর্থনে প্রণোদনা, ৯ বিশ্ববিদ্যালয়কে ট্রাম্পের প্রস্তাবকে ‘ঘড়ি মেরামতে হাতুড়ির ব্যবহার’ বললেন হার্ভার্ডের প্রেসিডেন্ট

চুক্তির শর্তে আরও বলা হয়েছে, ভর্তি প্রক্রিয়ায় বর্ণ, লিঙ্গ বা অন্যান্য সামাজিক উপাত্ত বিবেচনা করা যাবে না এবং স্নাতক আবেদনকারীর জন্য স্যাট (SAT) বা এসিটি (ACT) পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে।

১০ পৃষ্ঠার এই প্রস্তাব পাঠানো হয়েছে ৯টি শীর্ষ পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। যার মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি, ইউনিভার্সিটি অব টেক্সাস এবং ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার মতো উচ্চশিক্ষার প্রতিষ্ঠান। কেন এই প্রতিষ্ঠানগুলোকে বাছাই করা হয়েছে, তা স্পষ্ট নয়। সিদ্ধান্ত জানানোর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

নতুন কৌশল: প্রণোদনার মাধ্যমে রাজি করানো

এই পদক্ষেপ প্রশাসনের কৌশলের পরিবর্তন নির্দেশ করে। অর্থাৎ আগের মতো শুধু শাস্তি নয়, বরং পুরস্কারের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্পের রাজনৈতিক লক্ষ্য অর্জনের চেষ্টা করা হচ্ছে।

Scroll to Top