রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মিয়া গোলাম পর‌ওয়ারের | চ্যানেল আই অনলাইন

রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মিয়া গোলাম পর‌ওয়ারের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পর‌ওয়ার বলেন, গণতান্ত্রিক পরিবেশে একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আসবে, সেজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও সবাই যেন ঐক্যবদ্ধ থাকি।

রোববার (২৬ অক্টোবর) গণ‌অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এ কথা বলেন।

একই অনুষ্ঠানে গণ‌অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জাতীয় সরকারের বিকল্প নেই, নির্বাচনের পর সকল দলকে এই বিষয়ে ভাবার অনুরোধ।

উল্লেখ্য, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ভিত্তিতে জন্ম নেয়া রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী আজ।

২০২১ সালের ২৬ অক্টোবর গণঅধিকার পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দল গঠনের মূল ভিত্তি ছিল ‘২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন’। ওই আন্দোলনে নেতৃত্ব দেওয়াদের একদল গণঅধিকার পরিষদ গড়ে তোলেন।

তাদের চার মূলনীতি- গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, জাতীয় স্বার্থ। গণঅধিকার পরিষদের শ্লোগান- জনতার অধিকার, আমাদের অঙ্গীকার। দলটির সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন রাশেদ খান।

Scroll to Top