রাজধানীর ২,১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন

রাজধানীর ২,১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন

ডিএমপির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জাতীয় নির্বাচনে ঢাকা মহানগরের ভোটকেন্দ্রের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকায় বিদেশি পর্যবেক্ষক ও দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের উপস্থিতি বেশি থাকে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়েছে কি না, সেটাও অনেকটা ঢাকার নির্বাচন দিয়েই মূল্যায়ন করা হয়। এ কারণে ঢাকার ভোটকেন্দ্রের নিরাপত্তায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্র অনুযায়ী, নির্বাচন উপলক্ষে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিন দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ, বিজিবি, আনসার ও কোস্টগার্ড মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকা মহানগরের ১৫টি আসনের ভোটের ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রায় ২৭ হাজার পুলিশ সদস্য নিয়ে জোরদার নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে ডিএমপি।

Scroll to Top