রাজধানীর মতিঝিলে মানবপাচার চক্রের চার রোহিঙ্গা গ্রেফতার – DesheBideshe

রাজধানীর মতিঝিলে মানবপাচার চক্রের চার রোহিঙ্গা গ্রেফতার – DesheBideshe

রাজধানীর মতিঝিলে মানবপাচার চক্রের চার রোহিঙ্গা গ্রেফতার – DesheBideshe

ঢাকা, ৩ এপ্রিল – রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন মো. ফেরদৌস, নুরু বিবি দূর আক্তার, উম্মে কুলসুম এবং একজন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে মতিঝিল এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালায় ডিবির একটি বিশেষ দল। এই অভিযানের সময় ওই চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মানবপাচারের কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন এবং দুটি ভিসার প্রিন্ট কপি উদ্ধার করে জব্দ করা হয়। পরবর্তীতে এই ঘটনায় তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘ সময় ধরে মানবপাচার চক্রের সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এনএন/ ৩ এপ্রিল ২০২৬



Scroll to Top