রাজধানীর নদ্দায় দোকানে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট – DesheBideshe

রাজধানীর নদ্দায় দোকানে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট – DesheBideshe

রাজধানীর নদ্দায় দোকানে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট – DesheBideshe

ঢাকা, ১৩ মার্চ – রাজধানীর কুড়িল সংলগ্ন নদ্দা এলাকার একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত নয়টা আট মিনিটের দিকে নদ্দা ব্রিজের নিচে ফুটপাতের ওই দোকানে এই আগুন লাগে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান রাত নয়টা আট মিনিটে তারা আগুন লাগার খবর পান এবং সাথে সাথেই দুটি ইউনিট পাঠানো হয়। বর্তমানে আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে বলে তিনি নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনএন/ ১৩ মার্চ ২০২৬

Scroll to Top