রাজধানীর চারটি হাসপাতালে র‌্যাবের অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা

রাজধানীর চারটি হাসপাতালে র‌্যাবের অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা

বিভিন্ন অনিয়মের দায়ে রাজধানীর চারটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়ে ১৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাব–৩–এর ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাজধানীর খিলগাঁও ও মুগদা এলাকায় এই অভিযান চালানো হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, রাজধানীর খিলগাঁও এলাকায় বিভিন্ন অনিয়মের দায়ে সীমান্তিক ক্লিনিকের মালিক মো. সামসুদ্দীনকে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ক্লিনিকের ল্যাব টেকনিশিয়ান মাহবুব আলমের কোনো ধরনের শিক্ষাগত সনদ না থাকায় তাঁকে সাত দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

Scroll to Top