রাজধানীতে গ্যাসের আগুনে ৭ জন দগ্ধ | চ্যানেল আই অনলাইন

রাজধানীতে গ্যাসের আগুনে ৭ জন দগ্ধ | চ্যানেল আই অনলাইন
Channeliadds-30.01.24Nagod

রাজধানীর শাহজাহানপুরের ঝিল মসজিদের পাশের ১টি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে ৭ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে একই বাসায় একই দিনে সকাল ৮টার দিকে একবার আগুন লাগে এবং তা নিভে যায়।

দগ্ধ আলী আকবর জানান, পঞ্চম তলা বাসার নিচতলায় রান্নাঘরে প্রায় সময় গ্যাসের গন্ধ পাওয়া যেত। সকাল ৮টার দিকে রান্না ঘরের পাশে হঠাৎ আগুন ধরে যায়। এতে হালকা শব্দ হয় তখনই ৭ জন দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরী বিভাগের চিকিৎসকরা জানান, গ্যাস লিকেজ থেকে দগ্ধ হয়ে আমার এখানে ৬ জন এসেছেন। এদের মধ্য মিন্টু হাওলাদারের শরীর ৪০ শতাংশ পুড়ে গেছে। বাকিদের শরীরের বিভিন্ন জায়গা আগুনে দগ্ধ হয়েছে। সবাইকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Reneta April 2023

দগ্ধরা হলেন- মিন্টু হাওলাদার (৪০), তার মেয়ে মারিয়া ইশরাত (১৮), সেনেটারি মিস্ত্রি মনির হোসেন (৪১), দেলোয়ার হোসেন (৫৭), প্রতিবেশী আলী আকবর (৩৫), বাচ্চু মিয়া (৪৫) ও সিরাজ শেখ ( ৪৮)।

Scroll to Top