নিহত ব্যক্তির খালাতো ভাই মো. রাসেল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঘটনার সময় কারখানায় ঘুমিয়ে ছিলেন তুষার। অন্যরা ছিলেন বাইরে। তখন কাগজের একটি বান্ডিল তুষারের ওপর পড়ে। এতে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে কারখানার মালিক দোকানে গিয়ে তাঁর নাম ধরে ডাকাডাকি করে কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে শ্রমিকদের ঘুমানোর জায়গায় গিয়ে দেখতে পান কাগজের নিচে অচেতন হয়ে পড়ে আছেন তুষার। পরে মতিঝিল থানা-পুলিশের সহযোগিতায় সেখান থেকে তাঁকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



