রাঙ্গামাটিতে শতাধিক যাত্রীসহ লঞ্চডুবি | চ্যানেল আই অনলাইন

রাঙ্গামাটিতে শতাধিক যাত্রীসহ লঞ্চডুবি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাঙ্গামাটি জেলার বরকলে শতাধিক যাত্রীসহ একটি লঞ্চ ডুবোচরে ধাক্কা লেগে কাপ্তাই লেকে আংশিক ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার ১০ মার্চ বিকেল ৫টার দিকে বরকল উপজেলার মাইসছড়ি চ্যানেলে এ লঞ্চ ডুবির ঘটনা ঘটে। লেকের কাছাকাছি লঞ্চটি থাকায় এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

বরকল উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রিফাত আসমা জানান, রাঙ্গামাটি থেকে বরকলগামী একটি যাত্রীবাহী লঞ্চ বিকেলে বরকল উপজেলার মাইসছড়ি নামক চ্যানেলে ডুবোচরে ধাক্কা লেগে ডুবে আংশিক ডুবে যায়। লঞ্চ ডুবির খবর পেয়ে বরকল বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করেন। এতে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

Scroll to Top