রোজায় মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচী আসছে। রোজার প্রথম দিন থেকে পিক আওয়ারে ৮ মিনিট পর পর, আর অফ পিক আওয়ারে ১০ মিনিট ব্যবধানে ট্রেন চলবে। আর রোজার শেষ ১৫ দিন মেট্রোরেল চলাচলের সময় উভয় প্রান্ত থেকে ১ ঘন্টা করে বাড়ানো হবে। নতুন এই সময়সূচির ঘোষণা দিলেন ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক।