রবিবার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রবিবার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেট নগরের বিভিন্ন এলাকায় রোববার চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, উপকেন্দ্রের সোর্স লাইন নির্মাণ কাজের জন্য এ সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।

রবিবার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নগরের ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণকাজের জন্য রোববার (১৯ এপ্রিল) সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পাঠানটুলা ১১ কেভি ফিডারের আওতাধীন পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মাদিনা মার্কেটসহ আশপাশের এলাকায় এ সময় বিদ্যুৎ থাকবে না। পাশাপাশি ১১ কেভি বিমানবন্দর ফিডারের আওতাধীন সুবিদবাজার এলাকার লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, আল-মদিনা টাওয়ার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা ও লেকসিটিসহ আশপাশের এলাকাও এর আওতায় পড়বে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। সাময়িক এ ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

Scroll to Top