রং ও প্রাইমারের ওপর ১০% সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন উৎপাদকেরা

রং ও প্রাইমারের ওপর ১০% সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন উৎপাদকেরা

বিপিএমএ জানায়, গত কয়েক বছরে রংশিল্প বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে। কাঁচামালের মূল্যবৃদ্ধি, ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধ, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং এলসি খোলার ওপর সরকারি বিধিনিষেধ এই শিল্পকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। উচ্চ মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক মন্দার কারণে রং পণ্যের চাহিদা হ্রাস পেয়েছে। আবাসন খাতও সংকটের মধ্যে রয়েছে।

এনবিআর পাঠানো চিঠিতে বলা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতি ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমিয়ে দিয়েছে। অর্থনৈতিক মন্দা, পণ্যের উচ্চমূল্য এবং সাম্প্রতিক রাজনৈতিক ও ব্যবসায়িক পরিবেশের অস্থিরতা ভোক্তাদের ওপর বিরূপ প্রভাব ফেলেছে, যা রং পণ্যের চাহিদা ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে। এ ছাড়া স্থানীয় ইনপুট, যেমন পরিবহন, প্যাকিং ও বিতরণের খরচ বেড়ে যাওয়ায় রং প্রস্তুতকারীদের উৎপাদন খরচ বেড়েছে।

Scroll to Top